× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন করছে সরকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: “বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রজেক্টের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে এবং গবেষণা কাজে বিভিন্ন সুযোগ-সুবিধা যথাসম্ভব বৃদ্ধি করেছে” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এমন কথা বলেছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠিত ‘ইউজেস অ্যান্ড মেইনটেনেন্স অব টিচিং-লার্ন’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ) সিপি ৩১৬৭ ও চবি রসায়ন বিভাগের যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথির চবি উপাচার্য বলেন, বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে এসব সুযোগ-সুবিধা সদ্ব্যবহারের মাধ্যমে উচ্চশিক্ষা স্তরে আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়ন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম ও রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামিম আক্তার, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন হেকেপ সিপি ৩১৬৭ এর সাব প্রজেক্ট ম্যানেজার ও চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহানারা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। কর্মশালায় উপাচার্য হেকেপ সিপি ৩১৬৭ এর উদ্যোগে রসায়ন বিভাগের ২২ জন শিক্ষক-গবেষককে ল্যাপটপ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..