× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিতে নয়াদিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বুধবার নয়াদিল্লী যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।তিনি আরো জানান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন।

প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী বুধবার বিকেলে দেশে ফিরবেন।শুভ্রা মুখার্জী ৭৪ বছর বয়সে আজ সকালে নয়াদিল্লীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন।ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফার্স্ট লেডী শ্রীমতি শুভ্রা মুখার্জী মঙ্গলবার সকালে (১৮ আগস্ট, ২০১৫) পরলোকগমন করেছেন। তিনি স্থানীয় সময় সকাল ১০ টা ৫১ মিনিটে স্বর্গধামে যাত্রা করেন।শুভ্রা মুখার্জী শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং প্রায় পক্ষকাল আগে হৃদরোগে আক্রান্ত হন। তিনি দিল্লীতে আর্মি (রিসার্চ এন্ড রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশের  মেয়ে শুভ্রা মঙ্গলবার সকালে মারা যান। তার বাবার আদি বাড়ি বাংলাদেশের নড়াইল  জেলার ভদ্রবিলা গ্রামে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক কংগ্রেস  নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে।শুভ্রা মুখোপাধ্যায় শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।তার মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।অমরেন্দ্র  ঘোষের  মেয়ে শুভ্রা পাঁচ বছর বয়স পর্যন্ত কাটান নিজ গ্রাম ভদ্রবিলায়। এরপর তিনি আবার নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয়  শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান তিনি। তবে শুভ্রার এক ভাই এখনও ভদ্রবিলা গ্রামে রয়েছেন।১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণবের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের দুই  ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও সুরজিৎ মুখোপাধ্যায় এবং এক  মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।


এ ক্যটাগরির আরো খবর..