× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্পটির উদ্ধোধন করেন।

সংগঠনটির সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা সরস্বতী অধিকারী, ডা.হরিপদ রায় অমিত, সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার বক্তব্য রাখেন।

ক্যাম্পটিতে চিকিৎসা নিতে আসা গৃহিনী করুনা হালদার বলেন, গত কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে ঘরে পড়েছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। খবর পেয়ে আজ এখানে আসলাম।এখানে ডাক্তার দেখানোর পর এরা ফ্রি ঔষধও দিলো। আমরা এদের জন্য প্রার্থনা করি। এরা যেন এ ভাবে আমাদের সেবা দিয়ে যেতে পারে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কৌশিক হালদার বলেন, দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা প্রায় ৩০ বছর ধরে দূর্গাপুজার বিসর্জনের পরের দিন এ ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। আমাদের এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

সভাপতি বিপ্লব বৈরাগী বলেন, দিনব্যাপী পরিচালিত আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখার পর বিনামূল্যে প্রয়োজনী ঔষধ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..