আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে সরকার অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। বলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। জাতীয় ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ীই জুলাই সনদ কার্যকর করা হবে।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। তিনি বিশ্বাস করেন, নির্বাচন সামনে রেখে তারাই একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করে এবং দেশের জন্য জীবন বিলিয়ে দেয়। একইসঙ্গে তিনি এই মন্তব্য করেন যে, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।