বিশেষ প্রতিবেদকঃ হবিগঞ্জে দুপুরে বাবুলকে আদালতে তুলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আসমা বেগম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিউটি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়ার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে শুক্রবার রাতে বাবুলকে সিলেট থেকে গ্রেপ্তারের পর শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। ১৬ মার্চ বিউটিকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী বাবুল মিয়া। পরদিন বাড়ির পাশের হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর এক মাস আগেও বিউটিকে অপহরণ করে ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে বাবুল ও তার সহযোগীরা। এ নিয়ে মামলা হলে দ্বিতীয়বার অপহরণ ও ধর্ষণ করা হয়। পরে হত্যা করা হয় বিউটিকে।