× Banner
সর্বশেষ
ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

ড্রোন হামলায় তালেবানের ১২ সদস্য নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় জঙ্গি সংগঠন তালেবানের ১২ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১২ বেসামরিক লোক।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। দেশটির নানগারহার প্রদেশের গভর্নর আহমেদ জাই আবদুলজাই জানান, নিহতদের মধ্যে তিনজন অফগানিস্তানের এবং বাকি নয়জন বিদেশি নাগরিক।

বিদেশি নয়জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করে আফগান কর্তৃপক্ষ। শনিবার খগইয়ানি জেলায় সরকার বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। যারা গত কয়েক মাস থেকে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তালেবানের ওপর এই হামলা চালিয়েছে।

গত দুই সপ্তাহে নানগরহার প্রদেশের অচিন জেলায় আফগান সেনাবাহিনীর অপারেশনে ১৫০ আইএস জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেন আবদুলজাই।


এ ক্যটাগরির আরো খবর..