মাগুরা প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা, পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ও মাগুরা প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন (৬৭) গতকাল রবিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।
শহরের নান্দুয়ালীতে এলাকার বাসিন্দা এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। বাদ আসর নান্দুয়ালী স্কুল মাঠে তার রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা শেষে নান্দুয়ালী গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মুত্যুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী, জেলা উদীচী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, প্রেসক্লাব মার্কেট সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।