× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রযোজক হিসেবে শাহরুখ খান

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: পরিচালক রোহিত শেঠির সঙ্গে মিলে ‘দিলওয়ালে’ প্রযোজনা করছেন শাহরুখ। ছবিতে অনেক খরচ করছেন তিনি। বলিউড বাদশা সবসময় বলেন, অনেক মানুষ একসঙ্গে এসে পয়সা খরচ করে ছবি দেখে, তাই ভালো জিনিস তাদের প্রাপ্য।

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে’র ট্রেলার। গাড়ির স্টান্ট, অ্যাকশন দৃশ্য এবং দারুণ সব জায়গা দেখেই বোঝা যাচ্ছে, হিসাব ছাড়া খরচ করা হয়েছে। ছবিটিতে কৃতি অভিনয় করেছেন বরুণ ধাওয়ানের বিপরীতে। তাকে দেখা যাবে শাহরুখের ছোট ভাইয়ের ভূমিকায়।

ছবিটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শাহরুখের অভিনয় পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছেন কৃতি। অনেক কিছু শিখেছেন জানিয়ে তার ভাষ্য, ‘শাহরুখ স্যার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রচুর মহড়া করতেন। সহশিল্পীর সঙ্গে তার সংলাপ ও গতিবিধি অনুশীলন করে থাকেন তিনি। এটা না থাকলে পরিচালকের ডাক পেয়ে দৃশ্যধারণের জন্য এলে নিজের কাছেই তা সাবলীল মনে হবে না।’

‘দিলওয়ালে’র মতো বড় বাজেটের ছবি আর অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত কৃতি। তার কথায়, ‘এ ছবির অংশ হতে পারা আমার জন্য বড় ব্যাপার। প্রথম দিনের দৃশ্যধারণ থেকে আমরা একটা পরিবারের মতো ছিলাম। এই পরিবারের একজন ছিলাম ভাবলে মনে হয় এটা আমার জন্য আশীর্বাদ।’

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে অভিনয় শাহরুখ পাঁচ বছর পর জুটি বেঁধেছেন কাজলের সঙ্গে। এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী।


এ ক্যটাগরির আরো খবর..