× Banner
সর্বশেষ
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

মেহেরপুরের সাবেক সংসদ সদস্য ছহিউদ্দিন বিশ্বাসের শাহাদৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৩-১৮):  মেহেরপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাস-এর ২৮ তম শাহাদৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল বুধবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম,আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এ্যাড. শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া,দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বুডিপোতা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ শাহ্জামান, আওয়ামীলীগ নেতা এ্যাড,কাজী শহীদুল হক প্রমুখ। পরে মরহুম ছহি উদ্দিনের রুহের মাহফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..