× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ২৯ তরুণ-তরুণী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

গাজীপুরঃ গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেল থেকে ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় হোটেল দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।তিনি আরও জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে চান্দনা চৌরাস্তা এলাকায় আটটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..