× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে বিশ্ব ইজতেমার সমাপ্তি

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: দেশবাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে যশোরে শেষ হলো বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজশেষে ইজতেমাস্থলের দিকে আসতে শুরু করে হাজারে হাজারে মানুষ।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ কাকরাইল মসজিদের শুরা সদস্য তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা আহম্মদ হোসাইন। বেলা ১২টার কিছু সময় আগে মোনাজাত শেষ হয়। তিনি গোটা বাংলাদেশের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেন। ইজতেমাস্থলে আগত এবং বাইরে থাকা সকলের হেদায়েত কামনা করেন তিনি। মোনাজাত পরিচালনাকালে তিনি পরম করুণাময়ের কাছে সমস্ত মুসলিম জাতি যেনো সহি সালামতে থাকতে পারেন, ঈমানের সঙ্গে যেনো দুনিয়ার সব কাজকর্ম পরিচালনা করতে পারেন- সেলক্ষ্যে মহানআল্লাহর করুণাভিক্ষা করেন। এর আগে যশোরে অনুষ্ঠানরত বিশেষ ইজতেমায় শুক্রবার মানুষের ঢল নামে। বিশেষ করে শহর ও দূরদুরান্তের বহু মানুষ ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করতে ছুটে আসেন। জুমার নামাজে কয়েক লাখ মুসল্লির সমাবেশ ঘটে। মূল ইজতেমাস্থলে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের ফাঁকা জায়গা, সড়কসহ বিভিন্ন স্থানে নামাজে দাঁড়িয়ে যান মুসল্লিরা। গত বৃহস্পতিবার যশোর উপশহরে শুরু হয় বিশেষ ইজতেমা। শনিবার ইজতেমার তৃতীয় ও শেষদিন।

এদিন ইজতেমা মাঠে ও তার আশপাশে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই পায়ে হেঁটে ও  নানা ধরনের যানবাহনে চেপে হাজার হাজার মানুষকে যেতে দেখা যায়। আয়োজক কমিটির নেতারা জানিয়েছেন, ফজরের নামাজের পর থেকে তৃতীয় দিনের বয়ান শুরু হয়। যশোর উপশহর কলেজ মাঠ ও তৎসংলগ্ন চারটি মাঠসহ আশপাশের এলাকায় সমবেত ধর্মপ্রান মুসল্লিরা এ বয়ান শোনেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার তাবলিগ জামাতের মুরব্বিরা বয়ান পেশ করেন।

শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হলো। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় গত বছর বিশ্ব ইজতেমাকে দু’ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা ও এর আশপাশের ৩২টি জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..