× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘূর্ণিঝড় বুলবুলের শঙ্কা কেটে গেছে: আবহাওয়া অধিদপ্তর

admin
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুল আরও দুর্বল হয়ে পড়েছে। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল।’ শঙ্কা কেটে গেছে। মোংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় জারি হওয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে সবখানেই ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে সর্বশেষ বিফ্রিংয়ে এমন তথ্য জানিয়েছেন  আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ।

এছাড়া নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা-বাগেরহাট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা সমূহের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..