× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে বিএনপি -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১০ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে, কারণ দুর্নীতির দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করার মুখ তাদের নেই। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন কাহিনী বই বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনু বিএনপিকে উদ্দেশ করে বলেন, বেগম জিয়ার মামলা নিয়ে আদালতে আর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে দেন-দরবার করুন। সরকারের সঙ্গে দেন-দরবারের কিছু নেই।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..