× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

রাষ্ট্রদ্রোহিতার মামলায় পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

নিউজ ডেস্কঃ  রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত।

বৃহস্পতিবার পাকিস্তান সরকারের কাছে আদালতের নির্দেশ পৌঁছেছে। এতে মোশাররফের সব সম্পত্তিও বাজেয়াপ্ত করতে বলেছেন আদালত। খবর জিও নিউজ।

পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, লাহোর হাইকোর্টের ইয়াওয়ার আলী এবং বেলুচিস্তান হাইকোর্টের বিচারক তাহিরা সফদার এর সমন্বয়ে গঠিত বেঞ্চটি এই আদেশ দেন।

পারভেজ মোশাররফের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৭ সালের ৩রা নভেম্বর সংবিধান ভঙ্গ করে জরুরি অবস্থা জারি করার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করেছেন।

এ সময় আসামি পক্ষের প্রধান কৌঁসুলি আকরাম শেখ সাবেক এই সামরিক শাসকের অনুপস্থিতিতে তার বিচার না করার আবেদন জানান। এ প্রসঙ্গে তিনি ২০১৬ সালে দেয়া সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন।

২০১৬ সালে সুপ্রিম কোর্টের দেয়া ওই রায়ে, আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা না করার আদেশ দিয়েছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কর্তাদের তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে পরামর্শ দেয়ার আদেশ দিলেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..