× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ফ্রান্সের মানুষ হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: প্যারিসে জঙ্গিদের ধারাবাহিক হামলায় দেড় শতাধিক মানুষ মারা যান। এই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো এক বার্তায় এই নিন্দা জানান তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে বাংলাদেশের সমর্থন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্যারিস জুড়ে এসব হামলায় নিরাপরাধ মানুষের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জণগণ ও তার নিজের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ফরাসী সাধারণ নাগরিক ও সরকারের প্রতি সংহতি জ্ঞাপন করছি।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসিরা সন্ত্রাসিই। তাদের কোনও জাত, বর্ণ কিংবা ধর্ম নেই। আর সভ্য সমাজে এদের কোনও স্থানও থাকতে পারে না।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক হয়ে কাজ করবো।

ফ্রাঁসোয়া ওলাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনার ও আপনার নাগরিকদের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি। তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..