× Banner
সর্বশেষ
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বেতারের কার্যক্রম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

একাত্তরের উত্তাল ৮ মার্চ সকালে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বেতারের কার্যক্রম। সাত মার্চের সফল মহাসমাবেশের পর টালমাটাল পাক সরকার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে। বাঙালিদের সশস্ত্র প্রশিক্ষণের খবর যায় প্রেসিডেন্ট হাউসে।

এদিন পূর্ব পাকিস্তানের সব জাতীয় দৈনিকের প্রথম পাতা জুড়ে ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের খবর। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এদিন থেকেই সারাদেশে শুরু হয় সংগ্রাম পরিষদ গঠনের কাজ।

এদিন এক বিদেশি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে বঙ্গবন্ধু বলেন, পাকজান্তাদের কোনও ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা। অন্যদিকে, এদিন রাওয়ালপিন্ডিতে ৮ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভূট্টো। ঢাকাসহ দেশের ৫৮টি জায়গায় শেখ মুজিবুর রহমানের অনুসারীরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, পাক গোয়েন্দারা রাওয়ালপিন্ডিতে এমন বার্তা পাঠায়।

এর আগে, সকাল ৮টায় রেডিওতে প্রচার করা হয় ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর নির্দেশে কর্মবিরতির ঘোষণা দেন সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারিরা।

এদিন বেতার ও টেলিভিশনে পাকিস্তানের জাতীয় সঙ্গীত প্রচার বন্ধ করে দেয়া হয়। স্বাধীনতা আন্দোলন দানা বাঁধতে শুরু করে সারাদেশে।


এ ক্যটাগরির আরো খবর..