× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

নবীগঞ্জ উপজেলার কুর্শি ভুবিরবাক রাখাল ঠাকুর বৃক্ষ প্রাঙ্গনে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্টিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ভুবিরবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর বৃক্ষ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বিশ্বমানবের মঙ্গল কামনায় ২৪ তম বার্ষিক অষ্টপ্রহর লীলা সংকীর্তন আজ বুধবার দিনরাত ব্যাপী অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল,শ্রীমদভগবত গীতা পাঠ, অধিবাসকৃত্য,লীলা কীর্তন ও প্রসাদ বিতরন। এতে লীলা কীর্তন পরিবেশন করেন সিলেটের শ্রী শ্রী সুবল সম্প্রদায়, সুনামগহ্জের শ্রী গুরু সম্প্রদায়,শ্রী মতি সম্পা দাশ সম্প্রদায় সহ অন্যান্য কীর্তনীয়া দল।

কীর্তন কমিটির সভাপতি গোপাল সুত্রধরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অজিত সুত্রধরের পরিচালনায় অনুষ্টানমালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,দপ্তর সম্পাদক পিন্টু রায়,রাজীব কুমার রায়,নির্মল চন্দ্র পাল । এ সময় কীর্তন কমিটির ডাঃ অমলেন্দু সুত্রধর,নান্টু আচার্য্য,শিক্ষক পলাশ রতন দাশ,অরবিন্দু সুত্রধর,বিপুল চন্দ্র দাশ,কিতন সুত্রধর,করুনা সুত্রধর,নিউটন সুত্রধর,সুরঞ্জন সুত্রধর,জগদীশ সুত্রধরসহ বিভিন্ন সামাজকি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..