× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

আট মাসে এডিপি বাস্তবায়ন ৩৮.০১ শতাংশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  চলতি অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৮ দশমিক  শূন্য ১ শতাংশ। যা গত অর্থবছরে একই সময়ে ছিল ৩৬ দশমিক ৯১ শতাংশ।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের  (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৬২ হাজার ৩৭২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা এবং তার আগের ২০১৫-১৬ অর্থবছরেও ব্যয় হয়েছিল ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ অর্থবছরের আট মাসে সর্বোচ্চ এডিপি বাস্তবায়িত হয়েছে। সেটি টাকার অংকে যেমন অনেক বেশি তেমনি শতাংশের দিক থেকেও অনেক বেশি। মন্ত্রণালয় ও বিভাগগুলো অনেক বেশি ভালো করছে। আমরা চাই আরও অনেক বেশি ভালো কাজ হোক।

তবে যাতে মান সম্মত কাজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

চলতি বছরের জন্য এক লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি ৩৯ লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এক্ষেত্রে মূল এডিপি থেকে কমে গেছে ৬ হাজার ৪৯০ কোটি টাকা।

অর্থবছরের শুরুতেই এডিপির আকার ছিল এক লাখ ৬৪ হাজার ৮৪ কোটি ৮৩ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..