× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাইপুর ইউনিয়ন নির্বাচনে ফকির বেলায়েত হোসেনের ব্যাপক প্রচারনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

আবু নাসের হুসাইন, স্টাফ রিপোর্টার: আগামী ২৯ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ইউপি নির্বাচনকে সামনে রেখে কানাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফকির মো: বেলায়েত হোসেনের ব্যাপক প্রচারনা চলছে। সোমবার বিকালে ভাটি কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও রাতে ইউনিয়নের শোলাকুন্ড দাখিল মাদ্রাসার মাঠে বিশাল নির্বাচনী পথ সভার আয়োজন করেন স্থানীয়রা।

আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে শোলাকুন্ড মাদ্রাসার নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গণমানুষের প্রানপ্রিয় নেতা ফকির মো. বেলায়েত হোসেন। এসময় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান যাদু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খোকন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী শেখ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কুদ্দুছ শেখ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফকির মো. এনায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকির মো. সুজায়েদ হোসেন, যুবলীগ নেতা আলেম মাতুব্বার, স্থানীয় আওয়ামী নেতা ইউনুছ আলী মাষ্টার, হাজ্বী মো. শাহআলম, সিরাজ মাতুব্বার, হালিম বিশ্বাস প্রমূখ উপস্থিত হয়ে ভোটারদের কাছে ফকির মো. বেলায়েত হোসেনের নৌকা মার্কায় ভোট চান।

বাংলাদেশের শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে নির্বাচিত ও ফরিদপুর জেলার মধ্যে ৫বার শ্রেষ্ট নির্বাচিত চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন উক্ত পথ সভায় বলেন, আমি মৃত্যুর আগপর্যন্ত কানাইপুরবাসীর জন্য কাজ করে যেতে চাই। মানুষের জন্য আমার পরিবার সব সময় কাজ করে আসছেন। গতবার সর্বস্থরের মানুষ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিলো। আশা করি এবারও এই এলাকার সাধারণ জণগন আমাকে নৌকায় ভোট দিয়ে আমাকে পুর্ণরায় নির্বাচিত করবে ইনশাল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..