× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শক্তিশালী বার্সাকে রুখে দিল ‘পুচকে’ লাস পালমাস

admin
হালনাগাদ: শনিবার, ৩ মার্চ, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ একের পর জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়া বার্সেলোনাকে এবার জয়ের হাসি হাসতে দেয়নি পুঁচকে লাস পালমাস। লা লিগায় ম্যাচটি ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয়েছে। বৃহস্পতিবার (০১ মার্চ) লা লিগায় প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। ম্যাচের ২১তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের ঠিক বাইরে আর্জেন্টাইন ফরোয়ার্ডই ফাউলের শিকার হয়েছিলেন।

৪৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জোনাথন কায়েরির সফল স্পট কিকে সমতায় ফেরে লাস পালমাস। গোলমুখে সের্হিও রবের্তোর বিরুদ্ধে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াসকে ফেলে দেয়ার অভিযোগে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

তারপর বল নিজেদের দখলে রেখে পালমাসের রক্ষণে একের পর এক আক্রমণ করে যায় বার্সেলোনা। কিন্তু জয়ের জন্য কাঙ্ক্ষিত গোল অদেখাই থেকে গেলো। প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে ব্যর্থ হলেন মেসি-সুয়ারেসরা। শেষ বাঁশি বাজার পর সমতা নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হলো এরনেস্তো ভালভেরদের দল।
৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।


এ ক্যটাগরির আরো খবর..