× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্র তৈরির জন্য কারো অনুমতি নেয় না ইরান : রুহানি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

নিউজ ডেস্কঃ  অস্ত্র তৈরির জন্য কারো অনুমতি নেয় না ইরান। বুধবার ইরানের দক্ষিণে বন্দর আব্বাসে এক সমাবেশে একথা বললেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি । খবর পার্সটুডে।

হাসান রুহানি বলেন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামাদী তৈরির জন্য আমরা কারো অনুমতি নেব না। শুধু তাই নয়  আমরা এ বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনাও করব না।

রুহানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে বলেন, এ অঞ্চলের নিরাপত্তার জন্য বাইরের কোনো দেশ ও শক্তির প্রয়োজন নেই। ইরান এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক নানা অপতৎপরতা চালাচ্ছে জানিয়ে রুহানি বলেন, ইরানের ক্ষতি করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই কোণঠাসা হয়ে পড়েছে এবং ইউরোপসহ বিশ্বের অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের এসব অপতৎপরতার নিন্দা জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন ইস্যুতে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে চেয়েছিল। কিন্তু আবারও তারাই ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, কোনো দেশ বা ব্যক্তি যদি ইয়েমেনের জনগণের কল্যাণ চিন্তা করতে চায় তাহলে তাদের উচিত হবে সৌদি আরবকে ধ্বংসাত্মক বোমা দেয়া বন্ধ করা। একইসঙ্গে যুদ্ধের মধ্যে থাকা দরিদ্র মানুষগুলোর কাছে ওষুধ ও খাদ্য সরবরাহের অনুমতি দিতে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করা।


এ ক্যটাগরির আরো খবর..