× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

সালথায় দুদলের সংঘর্ষে মহিলাসহ আহত-১০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  উরিদপুরের সালথায় আধিপত্য নিয়ে গ্রাম দু-দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, জুগিকান্দা গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বসির মাতুব্বারের সমর্থক আবুল হোসেনকে প্রতিপক্ষ কুদ্দুছ পেয়াদার সমর্থকরা মারধর করে। এনিয়ে উভয় দলের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ছ্যানদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়। আতদের মধ্যে ববিতা বেগম (২৭), আবুল হোসেন (২০), হান্নান সর্দার (৩০) ও রইচ শেখ (৩১) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..