আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের এক প্রভাবশালী মহল সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বারুনাগাঁও বাসিয়া দেবী গ্রামের এক সংখ্যালঘু হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করেছে বলে অভিযোগ উঠে। এই দখলদারীর ঘটনার যে কোন সময় সংঘর্ষে প্রাণহানী ঘটতে পারে। উপায়ান্ত না পেয়ে এ ঘটনায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন বিপিন বর্মন।
স্থানীয় ইউপিতে শালিস বসলেও কোন সমাদান না পেয়ে অসহায় বিপিন বর্মন থানায় সাধারন ডায়রি করলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। তা অমান্য করে দুর্গাপূজার নবমীর দিনে (২৪ অক্টোবর) সুযোগ নিয়ে জবরদখলকারী আসাদুলের নিতৃত্বে এক-দেড়শ জন দুর্বৃত্ত নিরীহ বিপিনের অধীনে থাকা ১শ ২২ একর জমি জবর দখল করে নেয়। এছাড়া দুর্বৃত্তরা ওই জমিতে কয়েকটি ঘর নির্মান করে। পরে বিপিন বর্মন ঠাকুরগাঁওও সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে। এর পরেও প্রভাব খাটিয়ে ওই সব ভূমি দস্যুরা সন্ত্রাসী কায়দায় দখল বজায় রাখে লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বারুনাগাঁও বাসিয়া দেবী গ্রামে এসএ-৪০৮ ও এসএ-১৬৯ খতিয়ানভুক্ত ৩৩৬৬ ও ৩৩৬৭ নম্বর দাগের ১শ ২২ শতক জমি পৈত্রিক সূত্রে দীর্ঘ ৩০ বছর যাবৎ ভোগদখল করে আসছেন বিপিন বর্মন। উক্ত জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ করে আসছিলেন তিনি। এর আগে গত ১২ নভেম্বর স্থানীয় প্রভাবশালী আসাদুল ইসলাম ওই সংখ্যালঘু হিন্দু পরিবারকে জমি ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা ভ’মি অফিসের সহকারী ভ’মি অফিসকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূূমি অফিসের সহকারী ভূমি কমিশনার রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গত ১৮ অক্টোবর বিষয়টি তদন্ত করে জানা যায়, ওই জমির প্রকৃত মালিক বিপিন বর্মনের পিতা ঘৃতনাথ বর্মন। দুর্বৃত্তরা অবৈধভাবে জমি দখল করে ঘর নির্মাণ করেছে। তিনি এ তদন্ত রিপোর্ট গত ২ নভেম্বর লিখিত ভাবে পেশ করেন জয়রন জযধন চক্রবর্তী (৩৪) নামে স্থানীয় তরন বলে, দুর্বৃত্তরা অবৈধভাবে ঘর নির্মান করেছে। এছাড়াও রাতে ওই ঘরের ভেতরে মাদকের আড্ডা বসানো হয়। তিনি আরো বলেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে যে কোন বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানী ঘটতে পারে।
অভিযোগকারী বিপিন বর্মন বলেন, সন্ত্রাসীরা তাদের মায়ের বিক্রি করা জমিতে আবারো অবৈধ দখল করে এবং এখন পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবং থানায় কোন মামলা করলে দখলদাররা আমাদের ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। দখলকারী অভিযুক্ত আসাদুল অভিযোগ স্বীকার না করে বলেন, জোরপূর্বক কারও জমি দখল করা হয়নি। আমরা একদিন বগুড়ায় ছিলাম। এখনো আমাদের মায়ের সম্পত্তি দখল করে ঘর নির্মাণ করেছি।