× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

বরকতউল্লাহ বুলুসহ বিএনপির ২৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানীর রামপুরা থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চত করেছেন।

মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী বিএনপি নেতা শিমুল বিশ্বাস, শফিউল বারী বাবু, মারুফ কামাল খান সোহেল, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, শিরিন সুলতানা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

উল্লখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রামপুরা থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলাটি দায়ের করে। এরপর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে আসামিদের অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..