× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বাংলাদেশি শ্রমিকদের ভিসা সহজ করছে আমিরাত

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেয়ার বিষয়ে আরও উদার নীতি গ্রহণের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

গত ৫-৬ ফেব্রুয়ারি আবু ধাবিতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ৪র্থ বাংলাদেশ-ইউএই যৌথ কমিশন সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। আলোচনায় তিনি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। অপরদিকে ইউএই’র পক্ষে নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আনোয়ার গার্গেশ।

দীর্ঘ আট বছর পর দু’দিনব্যাপী এই যৌথ কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে এসে এম এ মান্নান এ তথ্য জানালেন। তিনি বলেন, ইউএইতে জনশক্তি রপ্তানি ব্যাপকভাবে হ্রাসের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেয়ার বিষয়ে আরো উদার নীতি গ্রহণের চিন্তা-ভাবনা করছেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, গত দুই বছর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনশক্তি রপ্তানির ধারা মন্থর থাকলেও শিগগিরই উপসাগরীয় দেশটি বাংলাদেশ থেকে আরো জনশক্তি সংগ্রহ করতে পারে।

তিনি বলেন, তারা (ইউএই) আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশ থেকে আরো জনশক্তি রিক্রুটের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আমার মনে হয়, ইউএই ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিয়োগ করলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশ ভ্রমণ ভিসা ও কাজের ভিসাসহ বিভিন্ন ইউএই ভিসা পেতে এদেশের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা তুলে ধরা হয়েছে।

তাছাড়া, ইউএই’র পক্ষ থেকেও বাংলাদেশকে জানানো হয় যে তাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..