× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ২২ নিয়োগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় পাঁচটি পদে ১৬ জন ও অন্যান্য কোটাধারীদের জন্য তিনটি পদে ৬ জনসহ মোট ২২ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে ছয়জনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে চারজনকে। দুইজন মুক্তিযোদ্ধা কোটাধারী এবং দুইজন অন্য কোটাধারীদের এ পদে নেয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ দেয়া হবে একজনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসম্মানসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১০ হাজার দুই’শ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেয়া হবে চারজনকে। এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার তিন’শ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে ছয়জনকে। তিনজন মুক্তিযোদ্ধা কোটাধারী এবং তিনজন অন্য কোটাধারীদের এ পদে নেয়া হবে। এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

ক্যাশ সরকার পদে নিয়োগ দেয়া হবে একজনকে। এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

পদগুলোতে আগ্রহী প্রার্থীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত সব তথ্য পাবেন।

আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..