× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

মোবাইল অপারেটরদের ইন্টারনেটের গতি বাড়ানোর আহ্বান জানালেন মন্ত্রী মোস্তফা জব্বার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  “যদি গুণগত মান পরিপূর্ণ না করা যায়, তবে আমরা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবো। দেশজুড়ে গতি পৌঁছাতে না পারলেন ডিজিটাল বাংলাদেশ হবে না। আমরা অর্থ দেবো, বিনিময়ে সেবা পাবো- সেটা বিশ্বাস করতে চাই।” মোবাইল অপারেটরদের ইন্টারনেটের গতি বাড়ানোর আহ্বান জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ মঙ্গলবার রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে আয়োজিত চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজির তরঙ্গ বিক্রির নিলামের পর তিনি এ আহবান জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অভিযোগ করে বলেন, রাজধানীর মতিঝিল থেকে ধানমন্ডি আসতে মোবাইল ফোনে ৮ বার কলড্রপ হয়। আমি টাকা দিব, কিন্তু সে অনুযায়ী মোবাইল ফোনের সেবা পাবো না, তা তো হবে না।

মন্ত্রী জানান, আজকের এদিনটি বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকলো। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে দেশে ফোরজি চালুর উদ্যোগ ও সে অনুযায়ী পরামর্শ দেয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আজকের এ নিলামে সরকার প্রায় ৫ হাজার ২৬৮ কোটি টাকার তরঙ্গ বিক্রি করেছে। আগামী সপ্তাহে এই ফোরজি সেবার লাইসেন্স প্রদান করা হবে। আর চলতি মাসের ২১ তারিখে মানুষ ফোরজি সেবা পাবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আয়োজিত নিলামে মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন অংশ নেয়।

নিলামে বাংলালিংক ২১০০ মেগাহার্টজের ব্যান্ডে ৫ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টর্জের ব্যান্ডে ৫ মেগাহার্টজ এবং গ্রামীণফোন ১৮০০ মেগাহার্টজব্যান্ডে ৫ দশমিক ৬ মেগাহার্জসহ সর্বমোট ১৫ দশমিক ৬ মেগাহার্জ তরঙ্গ ক্রয় করে। যা বিটিআরসির প্রত্যাশার এক তৃতীয়াংশ।

অর্থাৎ প্রত্যাশার তুলনায় ফোরজির তরঙ্গ বিক্রি হয়েছে অনেক কম। যা নিয়ে হতাশা প্রকাশ করেছে বিটিআরসি। তবে মোবাইল অপারেটরগুলোর জন্য আগামী ৬ মাস এই ফোরজি তরঙ্গ কেনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

নিলামে অন্য অপারেটর রবি, টেলিটক ও সিটিসেল অংশ নেয়নি। তবে টেলিটক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফোরজি তরঙ্গ নেবে।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের দেশে গ্রাহক বাড়ছে, কিন্ত সে হারে তরঙ্গ বাড়ছে না; মোবাইল অপারেটরগুলোর অল্প তরঙ্গ দিয়েই সেবা দিচ্ছে।

তিনি বলেন, আমার কাছে যদি একজন গ্রাহক বলে, নেটওয়ার্কের কারণে কথা বলা যায় না। তখন আমার উত্তর দেয়া কঠিন হয়ে দাঁড়ায়। আমি অপারেটরদের দ্রুত সেবার মান বাড়াতে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..