× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সুনামগঞ্জের বালিয়াঘাট সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে ৩০মে.টন কয়লা পাচাঁর

admin
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্ত দিয়ে আজ ১১.০২.১৮ইং রবিবার সকাল ৫টায় রাজস্ব ফাঁকি দিয়ে ৩০মে.টন (৪৫০বস্তা) কয়লা পাচাঁর করার খবর পাওয়া গেছে। পাচাঁরকৃত কয়লার বর্তমান বাজার মূল্য ৩লক্ষ ৩০হাজার টাকা।

এব্যাপারে লাকমা ও বড়ছড়া শুল্কস্টেশনের ব্যবসায়ীরা জানায়,প্রতিদিনের মতো আজ ১১.০২.১৮ইং রবিবার সকাল ৫টায় বালিয়াঘাট ক্যাম্পের হাবিলদার ফখরুদ্দিন ও নায়েক ওলি বিজিবি সদস্যদেরকে নিয়ে লাকমা ও টেকেরঘাট এলাকায় টহলে গিয়ে তাদের সোর্স চাঁদাবাজি মামলা নং-জিআর ১৬৩/০৭ইং এর জেলখাটা আসামী জিয়াউর রহমান জিয়া,চাঁদাবাজি ও মদ পাচাঁরসহ ৮টি মামলার জেলখাটা আসামী কালাম মিয়া,আব্দুল হাকিম ভান্ডারী ও ইদ্রিস আলীকে দিয়ে ১বস্তা কয়লা থেকে বালিয়াঘাট ক্যাম্পের ম্যাচ খরছ(খাওয়া-দাওয়া)বাবদ ৫০টাকা,হাবিলদার ফখরুদ্দিনের নামে ২০টাকা,নায়েক ওলির নামে ১০টাকা,টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমামের নামে ২০টাকা,ডিবি পুলিশের নামে ২০টাকা, সাংবাদিকদের নাম ভাংগিয়ে কয়লার পাচাঁর মামলা নং-১৫৮/০৭এর আসামী আব্দুর রাজ্জাক ৩০টাকা,সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়কের নামে ৫০টাকাসহ মোট ২২০টাকা করে সর্বমোট ৯৯ হাজার টাকা চাঁদা নিয়ে লাকমা গ্রামের চিহ্নিত চোরাচালানী রতন মহলদার,মানিক মহলদার,মোক্তার মহলদার,কামরুল মিয়া,শরিফ মিয়া ও তিতু মিয়া গংকে দিয়ে লাকমাছড়ার রেন্টিগাছ এলাকার ১১৯৭ ও ১১৯৮নং পিলার সংলগ্ন ৬টি চোরাইঘাট দিয়ে ৪৫০বস্তা(৩০মে.টন) কয়লা পাচাঁর করে ২৫টি ঠেলাগাড়ির মাধ্যমে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত দুধেরআউটা গ্রামের কবরস্থানের পাশে নিয়ে সোর্স জিয়াউর রহমান ও হুমায়ুন মিয়ার ওপনে বিক্রি করে।

এব্যাপারে বালিয়াঘাট ও বড়ছড়া শুল্কষ্টেশনের ব্যবসায়ী আসাদ মিয়া,কলিম উদ্দিন,শাহিন মিয়া,জমির উদ্দিন,পাবেল মিয়াসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন,এই সীমান্তের রক্ষকরা হয়েছেন ভক্ষক,তাই রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালান ও চাঁদাবাজি করে সোর্স জিয়াউর রহমান জিয়া,কালাম মিয়া ও আব্দুর রাজ্জাক গং রাতারাতি হয়েছে আঙ্গল ফুলে কলাগাছ। কিন্তু তাদের এই অনিয়ম দেখার কেউ নেই।

এব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার ফখরুদ্দিন বলেন, চোরাই পথে কয়লা পাচাঁর হলে হতেও পারে কারণ চোরাচালানী রতন,শরিফ,কামরুল গং হল চোরাচারাই পার্টি,তবে এব্যাপারে খোঁজ নিয়ে দেখব। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক নাসিরউদ্দিন বলেন,কয়লা চোরাচালান বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..