× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

চরভদ্রাসনে স. প্রা.বিদ্যালয়ের মাঠ জবরদখল ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

নাজমুল নিরব খান,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ  ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নে অবস্থিত বহুল পুরাতন এমপি ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।নদীভাঙ্গন কবলিত এলাকা হলেও এই স্কুলে প্রায় ২শত কোমলমতি শিক্ষার্থী পড়ালেখা করে। নিয়মিত ভাবেই বিদ্যালয়টি চলে আসছিল।কিন্তু প্রায় মাসখানেক আগে এক শুক্রবার উক্ত বিদ্যালয় বন্ধ অবস্থায় বিদ্যালয়ের মাঠে বড়,বড় ট্রাক ভার্তি বালু,পাথর ও পিজ আসে।পরের দিন বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দেখলে ঠিকাদারদের জানায় এবং এইগুলো সরিয়ে নিতে আহ্বান জানায়।কিন্তু তারা তাদের কথা না শুনে প্রায় মাস খানেক যাবৎ ওইস্থানে ওই মালামাল গুলো রাখে।

দিন দশেক আগে বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমাদের জানায়,”এই ইট বালু রাখায় আমরা আমাদের নিয়মিত দৈনিক সমাবেশ ক্লাস করতে পারিনা।এবং আমাদের বিদ্যালয়ের এবছরের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করতে পারিনি।এছাড়া বাতাসে ধুলাবালু উরে এসে শ্রেনীকক্ষ নোংরা হয়ে যাচ্ছে ।ছেলেমেয়েরা ও সমস্যাবোধ করছে।এছাড়া ওই পাথর ছেলেমেয়েদের জন্য ঝুকিপূর্ন।

এছাড়া একাধিক ছাত্রছাত্রীদের কাছে জানতে চায়লে তারা জানায়,ধুলাবালি উরে এসে ক্লাস নোংরা করে,আমরা মাঠে খেলতে পারিনা,আমাদের খেলাধুলা সব বন্ধ।আমাদের পোশাক আর শরীর বালু দিয়ে ভরে যায়।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনে গেলে দেখা যায় ভারী যন্ত্রদ্বারা বিদ্যালয়ের মাঠে কাজ চলছে ও পাশেই বিষাক্ত পিজ পোরানো হচ্ছে।

তাহের বিশ্বাস নামে এক শ্রমিক জানায় তাদের ঠিকাদরের নাম আকবর তবে তারা কেউ তাকে চেনেনা।উক্ত ঠিকাদারের ম্যানেজার খোকন কে নাম্বার সংগ্রহ করে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি।

এদিকে স্কুলের প্রাধান শিক্ষক শাহীন শিকদার বলেন, “আমরা বারবার বারন করার পরেও তারা ঐখানে এসমস্ত জিনিষ রাখে।বারবার সরিয়ে নেওয়ার কথা দিলেও সরায় নি”।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের জানায় গত ৩/৪ দিন আগে আমি ওই স্কুলে যেয়ে সরাসরি ঠিকাদের ম্যানেজার ও ইঞ্জিনিয়ারকে বলি কিন্তু তারা দ্রুত কাজ শেষ করবে বলে জানায়।তবে কবে নাগাদ শেষ হবে সেটা জানায়নি”।

সর্বশেষ উপায় না পেয়ে পলিথিনের মত বিশাক্ত পদার্থ দিয়ে চারপাশ ঘিরে ছেলেমেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..