× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ  বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ১০ হাজার জনবল নিয়োগ দেয়া হচ্ছে। স্থগিত হওয়া এ নিয়োগ কার্যক্রম আবার চালু করল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ খবরটি জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রতে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার জনকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেলা ভিত্তিক শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষা আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে।

প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

এর আগে, গত ২১ ডিসেম্বর এই পদে ১০ হাজার পুলিশ সদস্য নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৪ জানুয়ারি নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..