শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর কাছারী বাজার এলাকায় এ মানব বন্ধন ও সমাবেশের আয়োজন করেন সংগঠনের নেতারা। মানববন্ধন চলাকালে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫ শতাধিক মেডিকেল রিপ্রেজেনটেটিভি অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য অধিকার অন্দোলনের সম্পাদক বেলাল হোসেন সহ অন্যান্যরা। বক্তারা মেডিকেল রিপ্রেজেনটিটিভদের হয়রানি বন্ধ বেতন বৈষম্য দুর করা সহ ৫ দফা দাবি মেনে নেবার জন্য কতৃপরে প্রতি দাবি জানায়।