× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

বাণিজ্য মেলায় ১৬০ কোটি টাকার রপ্তানি আদেশ

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসরে ১৯ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৬০ কোটি ৫৭ লাখ টাকা) রপ্তানি আদেশ এসেছে। বিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য।

রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। ইপিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের মেলায় গত বছর থেকে ৮ দশমিক ৭১ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ বেশি এসেছে।

২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ছিল ১১২টি। মিনি প্যাভিলিয়ন ছিল ৭৭টি।

তীব্র শীতের অজুহাত তুলে ব্যবসায়ীদের দাবির মুখে ১ জানুয়ারি শুরু হওয়া মেলার সময় বাড়ানো হয় ৪ দিন। যার আজ পর্দা নামল।

বিক্রেতারা জানান, প্রথম দিকে ক্রেতা-সমাগম কম ছিল। সে কারণে মেলা জমে উঠেনি। তবে শেষ দিকে মেলা জমে উঠে।

শেষ কয়েকদিন দেখা যায়,  মেলায় মানুষের ভিড় ছিল চোখেপড়ার মতো। মেলা প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকাও হয়ে ওঠে লোকে লোকারণ্য।


এ ক্যটাগরির আরো খবর..