× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

পাচার অর্থ উদ্ধারে বিদেশি পরামর্শক নিয়োগ দেবে এনবিআর

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিদেশে অর্থপাচারের তদন্ত করতে বিদেশি একটি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার বিকেলে এনবিআর সম্মেলন কক্ষে এনবিআর-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অর্থপাচার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশ থেকে অর্থপাচারের যে ফিগারের কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে তা অথেনটিক বলা যাবে না। পূর্বে যে অর্থপাচার হয়েছে তা নিয়ে দুর্নীতি দমন কমিশন কিছু কাজ করেছে, এখনও করছে।

তিনি বলেন, এনবিআর থেকে একটি অ্যাকাউন্টিং ফার্মকে তদন্ত করার কাজ দেওয়ার জন্য চিন্তাভাবনা করছি। যদি বাইরে অর্থপাচার হয়ে থাকে তারা যাতে সেসব তথ্য সংগ্রহ করতে পারে। ওই অ্যাকাউন্টিং ফার্মটি অর্থপাচার নিয়ে দেশের বাইরে কিছু কাজ করে।

প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করে চেয়ারম্যান বলেন, আমরা প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক সই করার পর নাম বলবো। প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যেটি আমাদের দেশেও অর্থপাচার নিয়ে কিছু কাজ করে।


এ ক্যটাগরির আরো খবর..