× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ  গেলো বছরের ৬ অক্টোবর বাতিল হওয়া সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা আবার নতুন করে আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ৩০ জানুয়ারি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষাটি বাতিল হয়।

৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সিনিয়র স্টাফ নার্স পদটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পর থেকে পিএসসির মাধ্যমে এ পদে নিয়োগ পরীক্ষা হয়। এতে উত্তীর্ণদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পরীক্ষার আসন বিন্যাস দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..