× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

প্রেমিকার সঙ্গে অভিমান, গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা!

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রেমিকার সঙ্গে অভিমান করে রাসেল খান (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাসেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুমার পাড়া গ্রামের আতাউর রহমান খানের ছেলে। তিনি আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় থাকতেন।রাসেলের প্রেমিকা জানান, রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চাকরি করতেন।

সোমবার সকালে রাসেলের সঙ্গে তিনি দেখা করতে আসেন। তাদের মধ্যে এসময় ঝগড়া হয়। এরই এক পর্যায়ে তিনি বাথরুমে গেলে রাসেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..