× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মণিরামপুরে শিশু ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি:যশোরে মণিরামপুরের পল্লীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তিন যুবককে আসামি করে রোববার রাতে থানায় মামলা করেছেন। মামলার আসামীরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাসান (১৭), জয়নালের ছেলে মিঠু (১৬) ও ফজর আলীর ছেলে সাইফুল (১৬)।

থানায় দায়ের করা এজাহারে বলা হয়েছে, উপজেলার বাঙালিপুর গ্রামের এক গরু ব্যবসায়ীর মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে হাসান নামে এক বখাটে প্রায়ই কু-প্রস্তাব দিতো। মেয়েটি বাড়ি এসে মাকে সব কিছু খুলে বললে তারা হাসানকে নিষেধ করে। এতে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠে ।

গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে হাসান তার দুই সহযোগী মিঠু ও সাইফুলকে সঙ্গে নিয়ে মেয়েটিকে গোবিন্দপুর গুচ্ছ গ্রামের পাশে আমতলা মোড়ে রওশন ফকিরের মেহগনিবাগানে ধরে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর মেয়েটি বাড়ি এসে মা-বাবাকে ঘটনা জানায়। এরপর মেয়েটির স্বজনরা আসামিদের বাড়িতে গিয়ে অভিযোগ করলে তারা নানাভাবে ভয়ভীতি দেখায়, হুমকি-ধামকি দেয়।

এদিকে স্থানীয় একটি চক্র শিশুটির বাবাকে মীমাংসার কথা বলে মামলা করতে নিষেধ করে। পরে তারা কোনো সমাধান করতে না পারায় রোবার রাতে থানায় মামলা করা হয়।

মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম থানায় মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন। সোমবার যশোর জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা হবে। মামলার আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..