× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

জাতীয় পতাকার ডিজাইনে পায়ের পাপস বানাল ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের পতাকার ডিজাইনে পায়ের পাপস বানিয়ে সমালোচনার মুখে পড়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। ব্যাংকক এয়ারপোর্টে এমন ঘটনা ঘটেছে। চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান দেশ ও জাতির সম্মানকে উজ্জ্বল করেছে বিদেশের মাটিতে! ব্যাংকক এয়ারপোর্ট ঘটনাস্থল। সেখানে বিমান এয়ারলাইন্সের পাপস ছাড়া অন্য কোনো দেশের পাপসের প্রয়োজন হয়নি। এর দায়ভার কার? সুহৃদরা কি একটু আওয়াজ দেবেন। কারা এগুলো পারিয়ে চলাচল করেন ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন।

‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।

শাহনেওয়াজ কাকলী বলেন, ‘আমি বিমান বাংলাদেশের যাত্রী ছিলাম না বলে আনন্দিত, এই জন্য যে ওই পাপসে দাঁড়িয়ে আমাকে ইমিগ্রেশন করতে হত। কিন্তু প্রশ্ন, আমি কি সেখানে দাঁড়াতাম? নিশ্চয় না বরং আমি বিমান বাংলাদেশের যাত্রী ছিলাম না বলে দুঃখিত ছিলাম।’

তিনি আরো বলেন, ‘যদি যাত্রী হতাম তাহলে নিজ হাতে সেই পাপসটা তুলে ফেলার অধিকার রাখতাম। শুধু লজ্জা আর অপমান মাথায় নিয়ে দেশে ফিরে আসতে হলো।’

এর আগে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে কেক বানানো হয়। পরে শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হন এবং কেক না কেটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চাটুকার কর্মকর্তাদের নিয়ে সমালোচনার ঝড় উঠে।


এ ক্যটাগরির আরো খবর..