× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

১ ফেব্রুয়ারি থেকেই ডিএসসিসি’র ফুটপাত দখল মুক্ত অভিযান

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে। জানালেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।

বুধবার নগর ভবনে ১২ তম করপোরেশন সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় যানজট মুক্ত শহর গড়তে কী কী পদক্ষেপ নেয়া হতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

সাঈদ খোকন বলেন, আমরা চেষ্টা করছি, সব পরিবহনকে এক করে রাস্তায় নামাতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, আমি ৩ বছরে পুলিশের জন্য ব্যক্তিগত কোনো গাড়ি কেনার সুপারিশ করি নাই। কিন্তু বিআরটিএ প্রতিদিনই ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশিন দিচ্ছে। এতো গাড়িকে রেজিস্ট্রেশন দিলে যানজট নিরসন সম্ভব নয়।

বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক বলেন, মানুষকে প্রাইভেট গাড়ি কেনা থেকে বিরত রাখতে হবে। এজন্য প্রথম উদ্যোগ হতে হবে মানসম্মত গণপরিবহন ব্যবস্থা। মানসম্মত গণপরিবহন থাকলে যাত্রীরা সেসবে চলাচলে আগ্রহী হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে কোন দিন যানজট কমবে না।

করপোরেশন সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালসহ কাউন্সিলররা।


এ ক্যটাগরির আরো খবর..