× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

এমপি হোস্টেলে সংসদ সদস্যের ছেলের আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ এমপি হোস্টেল থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন এমপিপুত্র। শনিবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা শরিফুল্লাহ কাইসার সুমন।

জানা গেছে, বাবা এমপি মুস্তফা লুৎফুল্লাহর রবিবার সংসদে অধিবেশনে যাওয়ার কথা রয়েছে। সকলে ঢাকাতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে ঘরের ভেতরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শেরে বাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজনও মৃত্যুর কারণ বলতে পারছেন না।

শেরে বাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস (জিজি বিশ্বাস) বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেলে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..