× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায়

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদক(২০.০১.২০১৮)ঃ  টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাত শুরু হবে বলে জানিয়েছেন ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন।

আজ বাদ ফজরের বয়ান দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্য দিয়ে এ দিনের কার্যক্রম শুরু হয়। ইজতেমায় অংশ নেয়া কয়েক লাখ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে বয়ান শুনছেন।

আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মুসল্লিদের নিরাপত্তায় সাত হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নিরাপত্তা আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত থাকবে। রোববার ভোর থেকে শুরু করে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..