× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হলো আজ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ৫৩তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

শুক্রবার ভোরের মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে এসেছেন।

তাদের ইবাদত-বন্দেগি ও জিকির আসকারে বৃহস্পতিবারই মুখর হয়ে উঠে ময়দান। আজ এখানে জুমার জামাতে শরিক হবেন লাখো মুসল্লি।

রোববার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমার।

প্রথম পর্বে আসা ৯৭ দেশের প্রায় ২০ হাজার মেহমান অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বেও। দেশি মুসল্লিদের মধ্যে এ পর্বে অংশ নিচ্ছেন ১৬ জেলার বাসিন্দারা। তবে এর বাইরের জেলা থেকে বেশকিছু মুসল্লি এসেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেক মুসল্লিকে নির্ধারিত খিত্তায় অবস্থান, অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তি এবং কোনো পোঁটলা, ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে। এছাড়া টাকা ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখা, ফেরিওয়ালাদের কাছ থেকে খাদ্য বা পানীয় গ্রহণ না করার অনুরোধ জানিয়েছে।

ঢাকা জেলার মুসল্লিরা ১-১০, ১৮ ও ১৯ নম্বর খিত্তায় অবস্থান করছেন। জামালপুরের মুসল্লিরা ১১ ও ১২, ফরিদপুর ১৩, কুড়িগ্রাম ১৪, ঝিনাইদহ ১৫, ফেনী ১৬, সুনামগঞ্জ ১৭, চুয়াডাঙ্গা ২০, কুমিল্লা ২১ ও ২২, রাজশাহী ২৩ ও ২৪, খুলনা ২৫ ও ২৭, ঠাকুরগাঁও ২৬ ও পিরোজপুরের মুসল্লিরা ২৮ নম্বর খিত্তায় অবস্থান করছেন। নারীদের জন্য ময়দানের উত্তর-পশ্চিম কোণে রয়েছে মাস্তুরাত কামরা।

১৯৬৭ সাল থেকে নিয়মিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৬ সালে একই বছর দুই বার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে নিয়মিত দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে। এবার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ১২-১৪ জানুয়ারি।


এ ক্যটাগরির আরো খবর..