× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

রোগী আটকে টাকা আদায়, সেবার নামে হয়রানি বন্ধ করতে নতুন আইন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  রোগী আটকে রেখে টাকা আদায় করা অপরাধ। বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ হিসেবে বিরোধী দলের সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. নাসিম বলেন, অনেক বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করার ঘটনা ঘটছে। এছাড়া মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করার ঘটনা ঘটছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এমনও প্রমাণ আছে যে রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয়। অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায়। তাদের বোঝা উচিত যে মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ সেখানে রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।


এ ক্যটাগরির আরো খবর..