× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

পাকিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নিল গ্র্যান্ডহোম

admin
হালনাগাদ: বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডে পাকিস্তানের কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না। আজ হ্যামিল্টনের চতুর্থ ওয়ানডেতে তা-ও যা ব্যাটিংটা ভালো হলো, কিন্তু জয়টা দূরেই রইল তাদের। সফরে এ নিয়ে টানা চার ম্যাচে হারল চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা।

প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২৬২ রান তুলে আগের ম্যাচের কলঙ্ক মোছার চেষ্টা করেছিল পাকিস্তান। ৭৪ রানে গুটিয়ে যাওয়ার পর সংগ্রহটা খুব মন্দ নয়। বোলিংটা যথেষ্ট ভালো হওয়ায় এই সংগ্রহেই জয়ের সম্ভাবনা ছিল পাকিস্তানের। কিন্তু হলো না। হতে দেননি কলিন ডি গ্র্যান্ডহোম। তাঁর ৭৪ রানের ইনিংসে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা কিউরা বলতে গেলে হেসে-খেলেই পৌঁছে গেছে জয়ের লক্ষ্যে।

গ্র্যান্ডহোমের ইনিংসটি ছিল মাত্র ৪০ বলের। ৭টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছেন তিনি। পাকিস্তানি বোলারদের মাঠের চারদিকে আছড়ে ফেলেছেন অবলীলায়। হেনরি নিকোলসও খেলেছেন ৫২ রানের ইনিংস। এই দুইয়ের অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটি পাকিস্তানকে জিততে দেয়নি।

তবে নিউজিল্যান্ডের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। মার্টিন গাপটিল আর কলিন মনরোর ৮৮ রানের জুটি ২৬৩ রান তাড়া করার ভিতটা কিন্তু গড়েই দিয়েছিল। তবে এমন শুরুর পরেও মানরো, গাপটিল, রস টেলর আর টম লাথামের উইকেট চারটি হারিয়ে ঘোর বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। তাদের বিপদের কারণ হয়েছিল শাদাব খানের ঘূর্ণি। পাকিস্তানের এই লেগ স্পিনার হঠাৎই ভয়ংকর হয়ে উঠেছিলেন। তুলে নেন ৩টি উইকেট। তবে এই বিপর্যয় কাটিয়ে একটা জুটি দাঁড় করিয়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও নিকোলস। এই দুজনের ৫৫ রানের জুটিতে পথটা খুঁজে পেয়েছিল তারা। কিন্তু উইলিয়ামসন ব্যক্তিগত ৩২ রানে হারিস সোহেলের বলে বাউন্ডারির ওপর রুম্মান রইসের দুর্দান্ত এক ক্যাচ হলে পাকিস্তান জয়ের স্বপ্নটা দেখতে শুরু করেছিল বেশ ভালোভাবেই। কিন্তু গ্র্যান্ডহোম যেন একাই পাকিস্তানের মুখের গ্রাসটা কেড়ে নিলেন, নিকোলসকে সঙ্গ নিয়ে। তবে নিউজিল্যান্ডের ইনিংসে দুটি জুটির অংশ নিকোলস কিন্তু আলাদা করেই প্রশংসা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..