× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বৃষ্টির ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডেতেই বড় হারে সফর শুরু। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান। নেলসনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে তাদের ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। আগেরটার মতোই প্রথম ইনিংসটা শেষ হয়েছে ভালোভাবে। তবে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ৫০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেটে ২৪৬ রানের বেশি এগোতে পারেনি টসে জিতে ব্যাটিং বেছে নেয়া পাকিস্তান।

পাকিস্তানের রানটা অবশ্য আরও কম হতে পারতো। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যে মোহাম্মদ হাফিজ (৬০) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। লোয়ার অর্ডারের শাদাব খান (৫২) আর হাসান আলীর (৫১) জোড়া হাফসেঞ্চুরিতে মান বেঁচেছে সফরকারিদের।

শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের তোপে পড়েছে পাকিস্তান। দুই ওপেনার আজহার আলী (৬) আর ইমাম-উল-হক (২) ফিরেছেন ১৪ রানের মধ্যেই। বাবর আজমও ১০ রানের বেশি এগোতে পারেননি। থিতু হয়ে আউট হয়েছেন শোয়েব মালিক (২৭)। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদও ফেরেন ৩ রান করে।

একটা সময় ১৪২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে দেড়শো ছোঁয়াই কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। দলের এমন বিপদের সময় ৬৮ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন শাদাব খান। আর শেষদিকে হাসান আলী ব্যাটসম্যান হয়ে ৩১ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ রান করলে সম্মানজনক একটা পুঁজি পায় সফরকারিরা। কিউইদের পক্ষে ৩টি উইকেট নেন লুকি ফার্গুসন। দুটি করে উইকেট টোড অ্যাস্টল আর টিম সাউদির।

নিউজিল্যান্ডের হয়ে জবাব দিতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের শিকার হয়ে ফিরেন কলিন মুনরো (০)। এরপর ১৯ রান করে ফাহিম আশরাফের শিকার হন কেন উইলিয়ামসন। পাকিস্তানের তখনও জয়ের আশা ছিল। ঝামেলাটা বেঁধেছে বৃষ্টিতে। ১৪ ওভারে ২ উইকেটে ৬৪ রান তোলা নিউজিল্যান্ডের বৃষ্টির পর লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১ রান।

মার্টিন গাপটিলের চওড়া ব্যাটে লক্ষ্যটা পেরুতে একদমই বেগ পেতে হয়নি কিউইদের। ৭১ বলে ৫টি করে চার-ছক্কায় গাপটিল খেলেছেন হার না মানা ৮৬ রানের এক ইনিংস। সঙ্গে ৪৩ বলে ৪৫ রান করে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ রস টেলর। তাদের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকি থাকতেই জিতে যায় স্বাগতিকরা।


এ ক্যটাগরির আরো খবর..