× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

হানিমুন থেকে ফিরেই হারের তিক্ত স্বাদ নিলেন কোহলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় হারের বৃত্ত থেকে বের হতে পারলো না ভারত। কেপটাউনে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরেছে ৭২ রানে। ‘সুপার ব্যাটসম্যান’ বিরাট কোহলিও পারেননি তার বাহিনীর ভাগ্য বদলাতে। দায়টা তার নিজের ওপরেও পড়ে অনেকটা।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় কেপটাউন টেস্ট হারতে হয়েছে, স্বীকার করেলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেন, “বোলাররা যথেষ্ট সুযোগ দিলেও ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে পারেনি।”

কোহলি বলেন, “প্রতিপক্ষকে ১৩০ রানে অল আউট করার পর জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য অর্জন করা সম্ভব মনে হয়েছিল। জয়ের জন্য একটি বড় জুটির দরকার ছিল। কিন্তু আবারও চার ওভারে আমাদের চার উইকেটের পতন ঘটে।”

দেশের মাটিতে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরির বন্যা বইয়ে দিলেও ভিনদেশে গিয়ে ব্যর্থ হয়েছেন কোহলি নিজেও। হানিমুন থেকে ফিরে প্রথম ইনিংসে খোঁচা মেরে উইকেটের পেছেনে ক্যাচ দিয়েছেন, মাত্র ৫ রান করে। দ্বিতীয় দফায় পরাজিত হয়েছেন ফিল্যান্ডারের সুইংয়ের কাছে।

সিরিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে এবং শেষটা জোহানেসবার্গে। দুটোরই পিচ কেপটাউনের চেয়ে বেশি বাউন্সি। কেপটাউনেই যদি অমন অবস্থানে হয়, তবে পরের দুই টেস্টে কি করবেন কোহলি অ্যান্ড কোং?


এ ক্যটাগরির আরো খবর..