× Banner
সর্বশেষ
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী

ছাতকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব পালন

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ  ছাতকে ‘মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর’ এ বাণীকে বুকে লালন করে হাজারো ঠাকুর ভক্তদের অংশগ্রহণে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্মোৎসব পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে র‌্যালী, ধর্ম সভা, পুরস্কার বিতরণী, শীতবস্ত্র বিতরণ, শুভ অধিবাস কৃত্যাদি, গীতাপাঠ, ঊষা কীর্তন, সমবেত বিনতী প্রার্থণা, অর্ঘ্যাঞ্জলীসহ শুভ প্রনাম-নিবেদন, বিশ্বশান্তি কামনায় নামজপ ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে ভক্তিমুলক গান পরিবেশনা প্রভৃতি।

শুক্রবার সকালে ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণ্যাঢ্য র‌্যালীতে অংশ গ্রহন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সিলর সুদীপ দে, রনজিৎ চৌধুরী এসপিআর, পরিমল চন্দ্র রায় এসপিআর, সন্তোষ কুমার দাস, উৎসব উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গোবিন্দ মোহন সরকার, অর্থ সম্পাদক লিটন চন্দ, ব্যবসায়ী স্বপন পাল, চম্পু দত্ত, যীবেশ চক্রবর্তী, শিক্ষক রামানন্দ চক্রবর্তী, কবি সঞ্জয় কর, সুমন দাস, কাজল রায়, হারাধন দাস, বিপ¬ব চন্দ, জষধীর তালুকদার, ভূপেন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় ধর্মগুরুদের বক্তব্য শ্রবনে হাজারো ভক্ত নর-নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মগুরু বলেন, নশ্বর ভূমন্ডলের আদিকাল থেকে গুরুজপ থেকে প্রমাণিত হয় মানুষ্য প্রজাতি কখনও মৃত্যুঞ্জয়ী হতে পারেনি। কিন্তু এরপরেও মানবকূল মহাপ্রভূর বাণী অর্চনার ক্ষেত্রে সর্বদাই ছিল মহা উদাসিন।


এ ক্যটাগরির আরো খবর..