× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

কলকাতা নাইট রাইডার্স থেকে বাদঃ প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ ২০১১ সাল থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। সাকিব এখন আইপিএলে নিলামের জন্য উন্মুক্ত। সেই নিলামে দল না পেলেও সমস্যা দেখছেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

২৭ ও ২৮ জানুয়ারি বাংলাদেশের মোট ৮ ক্রিকেটারের নাম উঠবে আইপিএলের নিলামে। কলকাতা নাইট রাইডার্স প্রতিবার তাকে ধরে রাখায় নিলাম পর্যন্ত যেতে হতো না থাকে। এবার ৮ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে আছেন তিনিও। নিলামে কি হবে তা পরের বিষয়। তবে সাকিব নির্বিকার ভঙ্গিতে জানিয়ে দিলেন হলে ভালো, না হলেও কিছু আসে যায় না, ‘এখানে কেমন লাগার কোন বিষয় নেই। নিলামে নাম থাকবে যদি কেউ পিক করে তাহলে আলহামদুলিল্লাহ্‌। আর না করলে কোন ব্যাপার না।’

গতবার ২ কোটি ৮০ লাখ রুপিতে সাকিবকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল। তবে সেবার মাত্র এক ম্যাচেই মাঠের নামার সুযোগ পেয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। সাকিবকে ছেড়ে দিতে আইপিএলের নয়া নিয়মের প্যাচেও পড়েছে কলকাতার ফ্রেঞ্চাইজি। গতবার যেখানে ১৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পেরেছিল, এবার তিনজনের বেশি ধরে রাখারই সুযোগ নেই।

গেল দুই মৌসুমে কলকাতার হয়ে খেলা একমাত্র বাঙালি ক্রিকেটার ছিলেন সাকিব। এবার তাকে ছেড়ে দিলেও নিলাম থেকে ফের দলে নেওয়ার সুযোগ থাকছে তাদের। শেষ পর্যন্ত সাকিব কোন দলে খেলে তা জানা যাবে ২৮ জানুয়ারি।


এ ক্যটাগরির আরো খবর..