× Banner
সর্বশেষ
মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী

২২ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলা একাডেমি আয়োজিত চলতি বছরের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিগত সম্মেলনগুলো ১ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও এবার তারিখ পিছিয়ে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে।

একাডেমির একুশের গ্রন্থমেলার মূলমঞ্চে ২২ ফেব্রুয়ারি সম্মেলন উদ্বোধন করা হবে। এ ছাড়া বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ, কবি শামসুর রাহমান সেমিনার কক্ষসহ একাডেমির বিভিন্ন প্রাঙ্গণে একযোগে সম্মেলনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সম্মেলন আয়োজনের বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশের বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ আজ বৃহস্পতিবার বাসসকে এ তথ্য জানান।

বাংলা একাডেমিতে প্রথম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে। প্রথম সম্মেলনটি উদ্বোধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে এই সম্মেলন হয়ে আসছে।

ড. জালাল জানান, এবারের সম্মেলনে বাংলাদেশসহ ১১টি দেশের কয়েকশ সাহিত্যিক যোগ দেবেন। তাঁদের মধ্যে আছেন কবি, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক, গবেষক, অনুবাদক, সাহিত্য সমালোচক। এবার ১০টি দেশ থেকে ২৫ জন অতিথি লেখক যোগ দিচ্ছেন। সম্মেলন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বিদেশি অতিথিদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

জালাল আহমেদ বলেন, ‘একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ইতোমধ্যে বিশ্বের লেখক সমাজে বিশেষ পরিচিত হয়ে উঠেছে। এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলা সাহিত্য, সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের প্রকাশনা, সামাজিক জীবনসহ বাঙালি জাতির নানা বিষয় বিভিন্ন দেশের মানুষের মাঝে পৌঁছাতে শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..