× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

গত বছরের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৮ শতাংশের বেশি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সরকারের বিভিন্ন উদ্যোগে দেশে রপ্তানি আয় বাড়ছে। ডিসেম্বর মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩৩৫ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪২ শতাংশ বেশি। তবে ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের লক্ষমাত্রা অর্জিত হয়নি।  এ মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৪১ কোটি ৬০ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ২৩ শতাংশ বেশি।

এই ৬ মাসে পোশাকের নিটওয়্যার খাতে আয় হয়েছে ৭৫৯ কোটি ৫২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, ওভেন খাতে ৭১৭ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আলোচ্য সময়ে হিমায়িত খাদ্য রপ্তানি আয় ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। এছাড়া কৃষি পণ্য রপ্তানি ১৯ দশমিক ৮৪ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি ২১ দশমিক ৮৪ শতাংশ এবং হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

তবে প্লাস্টিক পণ্য রপ্তানিতে আয় ২৭ দশমিক ৫১ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১ দশমিক ২১ শতাংশ কমেছে।


এ ক্যটাগরির আরো খবর..