× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী

কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৬২.৮৩

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি, এইচএসসি পরীক্ষার পর এবার জেএসসিতেও ফলাফলে ভরাডুবি হয়েছে। এ বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। গত চার বছরের মধ্যে এটাই সর্বনিম্ন পাসের হার।

আজ শনিবার দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ছেলে ১ লাখ ৮ হাজার ৫০৪ জন এবং মেয়ে ১ লাখ ৫৩ হাজার ২৪৯ জন। পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন, যার মধ্যে ৭০ হাজার ৩৭৪ জন ছেলে ও ৯৪ হাজার ৮২ জন মেয়ে।

এবার পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ৬৪ দশমিক ৮৬ শতাংশ ছেলে ও ৬১ দশমিক ৩৯ শতাংশ মেয়ে পাস করেছে।

২০১৬ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬৮ শতাংশ, ২০১৫ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ, ২০১৪ সালে পাসের হার ছিল ৯৩ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..